শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার ছাত্রীর মৃত্যু

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় বসত ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতি নামে ৮ বছরের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ মে) সকালে উপজেলার চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতি ওই এলাকার আবু তাহের এর মেয়ে।

নিহতের বড় বোন রাশিদা আক্তার বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ঝড়ের সময় বিদ্যুতের একটি তার ঘরের ওপর পড়ে। তখন বিদ্যুৎ না থাকায় এবং ঘরটিতে সবসময় বসবাস না করায পরিবারের কেও বিষয়টি বুঝতে পারেনি। পরদিন শুক্রবার সকালে জান্নাতি খেলা করার কথা বলে ঘরে ঢুকে আর বাহিরে আসেনি। পরে সকাল সাড়ে ৭ টার দিকে তারা ঘরে ঢুকে জান্নাতির মরদেহ দেখতে পায়। তিনি আরোও জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতির দুই পা এবং শরীরের কিছু অংশ পুড়ে গেছে।

বাঁশগাডী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, বৈদ্যুতিক তার লিকেজ হয়ে পুরো ঘর বিদ্যুতাযতি হয়ে যায়। পরে সকালে মেয়েটি ঘরে ঢুকার পর বিদ্যুতের স্পর্শে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়৷

▐ সর্বশেষ পাওয়া সংবাদ