শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে গাঁজাসহ আটক-২।

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার (২৬ মে) ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত ব্যক্তিরা হলেন রাজা রাম (৩৫) এবং জামাল উদ্দিন (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে বড়লেখা থানা পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬ মে) রাতে বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ বড়লেখা উপজেলাধীন দক্ষিণভাগ ইউনিয়নের পশ্চিম হাতলিঘাট এলাকার রেলগেট মসজিদের সামনে থেকে আসামিদ্বয়কে উপরোক্ত গাঁজাসহ আটক করেন।

এসময় আটককৃত ব্যক্তিদ্বয়ের হেফাজত থেকে একটি শপিং ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার কাটাটিলা এলাকায় মৃত বলরাম এর ছেলে রাজারাম। অপর আসামি বড়লেখা উপজেলার ৭নং কাশেমনগর এলাকার বাসিন্দা মৃত আসাব আলীর ছেলে মোঃ জালাল উদ্দিন।

এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান জানান, “আটককৃত ব্যক্তিদ্বয় জুড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বড়লেখায় বিক্রির জন্য আনে। এই মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৭ মে) তাদেরকে পুলিশি প্রহরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”

▐ সর্বশেষ পাওয়া সংবাদ