শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

হবিগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে পাথর বোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন।

শুক্রবার (২৬ মে) দিনগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হল- মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তারা মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেট যাচ্ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের ১৫ জন যাত্রী পিকআপ যোগে সিলেটে হযরত শাহ জালাল (র.) এর মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে বাহুবল উপজেলার মৌচাক এলাকার মোহনা কমিউনিটি সেন্টারে সামনে পৌছলে ঢাকা গামী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই ৩ নারী মারা যান। এ ঘটনায় একই এলাকার বিল্লাল মিয়া, আমেনা খাতুন, জুনাইদ মিয়া, সুহেল মিয়া, মুক্তা আক্তার ও আরমানসহ ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম খান বলেন, ‘কমিউনিটি সেন্টারের সামনে দ্রুতগামী একটি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহত হয়েছেন। তারা সকলেই নারী। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ