শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

কক্সবাজার পৌরসভা নির্বাচন: মেয়র পদে কে কোন প্রতীক পেলেন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী নৌকা প্রতীক, নাগরিক কমিটির মনোনীত স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মাসেদুল হক রাশেদ নারিকেল গাছ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়া হেলমেট প্রতীক, স্বতন্ত্র প্রার্থী জোসনা হক মোবাইল ফোন প্রতীক এবং ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মো: জাহিদুর রহমান হাতপাখা প্রতীক পেয়েছেন। জোসনা হক অপর হেভিওয়েট স্বতন্ত্র মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদ এর সহধর্মিণী।

শুক্রবার (২৬ মে) সকালের দিকে কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন তাঁর সম্মেলন কক্ষে এসব প্রতীক বরাদ্দ দেন। এসময় সহকারী রিটার্নিং অফিসার শিমুল শর্মা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের সমর্থকগণ উপস্থিত ছিলেন।

রিটার্নিং অফিসার এস.এম শাহাদাত হোসেন নির্বাচনী আচরণ যথাযথভাবে প্রতিপালন করার জন্য প্রতীক বরাদ্দের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি অনুরোধ জানান।

একইদিন ১৬ জন সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ও ৫৬ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ১২ জুন সোমবার ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। কক্সবাজার পৌরসভায় মোট ৯৫ হাজার ৩৮৬ জন ভোটার রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ