শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শিবপুরে গরুসহ ৫ চোর আটক

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে চুরি করা ৪ গরুভর্তি একটি পিকআপসহ ৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর থানার ইটাখোলা মোড় থেকে তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার এই তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- মৌলভীবাজার জেলার রাজনগর থানার ডেফলউড়া এলাকার দুরদ মিয়া (৪৫), শ্রীমঙ্গল থানার বৌ-রাশি এলাকার মজিবর রহমান ওরফে মজিব (৩২), লমুয়া এলাকার মনির হোসেন ঝার (৩৭), মাধবপুর থানার পোরাইকলা এলাকার ফারক মিয়া ওরফে পরন মিয়া (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার কুট্টাপাড়া এলাকার মোঃ জাহের মিয়া (৫২)।

ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল শিবপুর থানার ইটাখোলা মোড়ে অভিযান চালায়। এসময় ২ লাখ টাকা মূল্যের ৪ টি গরুসহ ১টি টাটা পিকআপ ভ্যান গাড়ী জব্দ ও ৫ জন আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যকে আটক করা হয়।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটকরা জানায় তারা বিভিন্ন জেলা থেকে গরুগুলো চুরি করে বিক্রয়ের জন্য নিয়ে এসেছে। এর আগে গত ১৭ মে একই চক্র নরসিংদীর মনোহরদী থানার চক-মাধবদী এলাকা হতে ৬ টি গরু চুরি করে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ৬ টি গরু মনোহরদীর কোনাপাড়া এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

এই ঘটনায় তাদের বিরদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। এর আগেও আটক দুরদ মিয়ার নামে চুরি, ডাকাতি, সিধেল চুরি’র ২২ টি, মজিবর রহমানের নামে দ্রত বিচার আইনে ১ টি মামলা, মনির হোসেন ঝারর নামে ৮ টি মামলা এবং জাহেদ মিয়ার নামে ০১টি চুরির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন বলে জানান ওসি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ