শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

বেনাপোলে পাঁচ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে পাঁচ মাদক মামলার আসামি সোহেল খান (৩৭) কে ১০৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

বুধবার দুপুরে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সোহেল খান বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মৃত কাকন খাঁনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, গোপনে মাদক বেচাকেনার সংবাদ পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় ৫টি মাদকের মামলা রয়েছে। আরও একটি মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ