সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৮ জেলে আটক

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারন্য এলাকায় নদীতে মাছ ধরার অপরাধে বিভিন্ন মালামালসহ ৮ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।

মঙ্গলবার (২৩) সকাল ৯টার দিকে বনবিভাগ মান্দারবাড়িয়া টহল ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, কয়রা উপজেলার গোবরা গ্রামের তজিমুদ্দীনের ছেলে রশিদ, একই গ্রামের আক্কেল আলীর ছেলে সফিকুল, মোক্তার আলীর ছেলে মান্নান, ইসমাইল সরদারের ছেলে আলামিন, রশিদ গাজীর ছেলে নূরুজ্জামান, রশিদ সরদারের ছেলে রোকনুজ্জামান, যাতাখালী গ্রামের নুরুল আমিন সানার ছেলে জাহিদুল ইসলাম ও হাফিজুর রহমানের ছেলে ফজর আলী।

বনবিভাগ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারন্য এলাকায় নদীতে মাছ ধরছে একদল জেলে গোপন সংবাদের ভিত্তিতে মান্দারবাড়িয়া টহল ফাঁড়ির ইনচার্জ সোলাইমান হোসেনের নেতৃত্বে সকালে বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় মান্দারবাড়িয়া নদী থেকে উক্ত ৮ জেলেকে আটক করা হয়। এ সময় জেলেদের ব্যবহৃত দুুটি বড় নৌকা, ১২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ, লক্ষাধিক টাকা মূল্যের ব্যবহার নিষিদ্ধ জালসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে বনবিভাগের সদস্যরা।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত জেলেদের বিরুদ্ধে শ্যামনগরে থানায়  মামলা দিয়ে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্যঃ গত ২০ মে হতে আগামী ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বঙ্গোপসাগরে মৎস্য আহরন নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত জেলেরা গহীন সুন্দরবনের ভিতরে নদীতে মাছ ধরার অপরাধে তাদের আটক করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ