শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ঝিনাইদহে আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার ডাকু আলমগীর গ্রেফতার

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত ২০ মামলার আসামী আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার ডাকু আলমগীরকে গ্রেফতার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ।

সোমবার রাতে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

গ্রেফতারকৃত আলমগীর হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুর্য্যদিয়া গ্রামের আলম শেখের ছেলে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশিকুর রহমান জানান, গত ২১ জানুয়ারি ও পহেলা ফেব্রæয়ারি ঝিনাইদহের ঘোড়ামারা ও পবহাটি এলাকায় দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হলে ৯ জনকে গ্রেফতার করা হলেও মুল হোতা আলমগীর ডাকাত পলাতক ছিলো।

সোমবার রাতে তার অবস্থান শনাক্ত করে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর শেখের নামে কুষ্টিয়া, গোপালগঞ্জ, নড়াইল, রাজবাড়ী, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় ২০ টি অধিক মামলা রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ