শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মৌলভীবাজারের প্রতারক ঢাকায় গ্রেপ্তার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: প্রতারনা করে ৩০ লাখ টাকার বিনিময়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিল প্রার্থীকে জিতিয়ে দেওয়ার কথা বলে নতুন পন্থা অবলম্বনের অভিযোগে এক যুবককে আটক করেছে গোয়েন্দা শাখার সদস্যরা।
গতকাল সোমবার (২২ মে) বিকেলে ঢাকার টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম ফয়জুল ইসলাম আরিফ (৩৫)। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ থানার দক্ষিণ কানাইদেশী গ্রামের বাসিন্দা বসির উদ্দিনের ছেলে। গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

পুলিশ জানায়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের পর টঙ্গীর কয়েকজন কাউন্সিল প্রার্থীর সঙ্গে পরিচয় হয় আরিফের। পরে তাদের ৩০ লাখ টাকার বিনিময়ে কাউন্সিলর পদে বিজয়ী করার প্রস্তাব দেন তিনি। নির্বাচন কমিশনে তার লোক আছে ও র‍্যাবের সহযোগিতায় কাউন্সিলর প্রার্থীদের তিনি বিজয়ী করিয়ে দিতে পারবেন মর্মে এসব কথা বলেন জানান।

বিষয়টি জানতে পারে গোয়েন্দা শাখা (ডিজিএফআই) ও র‍্যাব। পরে কৌশলে তাকে আটক করে টঙ্গী পূর্ব থানা-পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন আরিফ। টাকার বিনিময়ে কাউন্সিলর পদে বিজয়ী করার কথা বলে প্রতারণা করার সময় তাকে আটক করে ডিজিএফআই ও র‍্যাব। থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে তুলে ধরা হবে বলে ওসি জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ