শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

দাফনের ৫ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে আদালতের নির্দেশে দাফনের ৫ মাস পর কবর থেকে ইয়াসিন আরাফাত (১৭) নামে এক কিশোরের লাশ উত্তোলন করা হয়েছে। কিশোর ইয়াসিন আরাফাত পৌর শহরের নওহাটা এলাকার মুক্তিযোদ্ধা মন্টু মিয়ার নাতি ও কামরুজ্জামান টিক্কার ছেলে।

রবিবার (২১ মে) সকালে শহরের নওহাটা পৌর কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমিনের উপস্থিতিতে সিআইডি টিম ওই কিশোরের লাশ উত্তোলন করে। পরে লাশের সুরতহাল সম্পন্ন করে মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ ফরেনসিক অফিসে প্রেরণ করা হয়।

জানা গেছে, ইয়াসিনের ফুফাতো বোনের সাথে গত পাঁচ বছর যাবত প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। হঠাৎ করে তার ফুফাতো বোনের সাথে প্রেমের সম্পর্ক বিচ্ছেদ হলে গত ২৩ ডিসেম্বর ইয়াছিন আরাফাত নিজ বসতঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। ওই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছিল।

পরে মৃতের পরিবার ওই ফুফাতো বোনের বিরুদ্ধে আদালতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করলে দীর্ঘ ৫ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ