শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মুজিবনগরে পূর্ব শত্রুতার জের ধরে ৩ যুবক আহত

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ও রশিকপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষে মামুন, সানমুন, টোকন নামের ৩ যুবক আহত । তাদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার রাতে মুজিবনগর উপজেলা রশিকপুর ব্রিজের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত মামুন রশিকপুর গ্রামের খোকন শেখের ছেলে, সানমুন একই গ্রামের শামসুদ্দোহা ছেলে এবং টোকন মাজিদুল ইসলামের ছেলে।

জানা গেছে করোনা কালীন সময়ে একটি খেলাকে কেন্দ্র করে রসিকপুর গ্রামের মানিকদের সাথে বাগোয়ান গ্রামের বনি আমিন সহ কয়েকজন যুবকের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে শনিবার রাতে মানিকসহ আহত অন্যরা রশিকপুর ব্রিজের কাছে ঘুরতে গেলে বনি আমিনের সঙ্গে তার বন্ধুরা মানিকদের উপর হামলা চালাই এ সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ