শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে লাইনের বাহিরে ছিটকে পড়ে গেছে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শনিবার (২০ মে) ভোর পৌনে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

image-69

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন ৭২৩ ট্রেন শ্রীমঙ্গল স্টেশন থেকে রাত ৪ টা ৫০ মিনিটে ছেড়ে যায়। এসময় ওই এলাকায় ঝড় তুফান হচ্ছিল। লাউয়াছড়া বনের ভেতর অতিক্রম কালে প্রচণ্ড ঝড়ে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তিনি বলেন, উদ্ধারকারী ট্রেন না আসা পর্যন্ত লাইন ক্লিয়ার করা সম্ভব নয়।

আপাতত সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলেও তিনি জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ