শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

এপিবিএন এর এসআই রেজাউল স্বস্ত্রীক ইয়াবাসহ আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের কলাতলী থেকে ২০ হাজার ইয়াবাসহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর একজন এসআই ও তার স্ত্রীকে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার রাতে কলাতলীর গ্রীন লাইন পরিবহনের কাউন্টার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- এপিবিএন এর এস আই রেজাউল করিম ও তার স্ত্রী মলিনা পাশা। রেজাউল করিম ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের টেকনাফ আলী খালি ক্যাম্পে কর্মরত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনে এস আই তন্তুনু চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা কলাতলীতে অভিযান পরিচালনা করেন। এসময় তারা রেজাউল করিম ও তার স্ত্রীকে চ্যালেঞ্জ করে। পরে রেজাউল করিমের স্ত্রী মলিনা পাশার কাপড়ের ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করে। অভিযান নেতৃত্ব দানকারী কর্মকতা জানান, স্ব পরিবারে তারা ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

আটককৃত এপিবিএন এর এস আই রেজাউল করিম ও তার স্ত্রী মলিনা পাশাকে জিজ্ঞাসাবাদ শেষ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকতা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ