শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গল চা বাগান থেকে অজগর উদ্ধার

তিমির বনিক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অজগর উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৮ মে) রাতে উপজেলার কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগান থেকে সাপটি উদ্ধার করা হয়।

বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব (সজল) জানান, রাত ৮টার দিকে ভাড়াউড়া চা বাগানের মন্দির সংলগ্ন সড়কে একটি অজগর দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তারা সাপটি উদ্ধার করেন।

শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র জানান, সাপটি আমাদের কার্যালয়ে রাখা হয়েছে। পরে এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ