শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

বেনাপোলে ময়লার গর্তে মিলল ৩৬ কেজি ভারতীয় গাঁজা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে বেনাপোলের ৭ নং ঘিবা সীমান্ত এলাকা থেকে গাঁজার চালানটি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘিবা সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে ওই গ্রামের একটি পুকুর পাড়ে ময়লার গর্তে লুকায়িত অবস্থায় পাঁচটি বস্তা উদ্ধার করে। উক্ত বস্তা মধ্য হতে ৩৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছেচোরাকারবারীরা মাদক পাচারে ব্যর্থ হয়ে উক্ত মাদকদ্রব্য ময়লার গর্তে লুকিয়ে রেখেছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক পাচার রোধে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ নানাবিধ অভিযান জোরদার করা হয়েছে।

এছাড়াও, বর্তমান পরিস্থিতি বিবেচনায় চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিত করনের লক্ষে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা প্রতিনিয়ত করা হচ্ছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করার নিমিত্তে যশোর ব্যাটালিয়নে আনা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ