শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

পলাশে রিভলবার-গুলিসহ গ্রেপ্তার ১

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর পলাশে একটি বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড গুলিসহ রতন বর্মণ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ মে) বিকালে ঘোড়াশাল পৌর এলাকার দীগদা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রতন বর্মণ নরসিংদী সদর থানার বীরপুর মহল্লার অশ্বীনি বমর্ণের ছেলে। সে চরসিন্দুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড ইউপি মেম্বার আলমগীর গাজীর সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, বুধবার বিকালে দিগদা এলাকায় একটি মাছের প্রজেক্ট এর সামনে সন্দেহজনক দুই ব্যক্তিকে তল্লাশী করার সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ রতন বর্মণ নামে এক ব্যক্তিকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে একটি বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসময় ওই প্রজেক্টে থাকা ইউপি মেম্বার আলমগীরকেও থানায় নিয়ে যায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১২টার পর তাকে তাকে ছেড়ে দেওয়া হয়।

পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে জিজ্ঞসাবাদের জন্য মেম্বার আলমগীর গাজীকে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। আটক অস্ত্র বহনকারী রতন বর্মণের নামে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ