শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

কক্সবাজারে শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুরে কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ১৯৮১ সালের এদিনে প্রধানমন্ত্রীর দেশে প্রত্যাবর্তনের ঐতিহাসিক ঘটনাবলীর স্মৃতিচারণ করেন।দেশের সার্বিক উন্নয়নের অংশীদার হতে পৌর নির্বাচনে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

সভায় পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী মাবু, জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ