শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শাহজাদপুরে পঞ্চম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের স্বরুপপুর গ্রামে জিহাদ (১০) নামে এক পঞ্চম শ্রেণীর ছাত্রকে জার্সি কিনে না দেওয়ায় পরিবারের প্রতি অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

নিহত জিহাদ স্বরুপপুর গ্রামের মুন্নাফ আলি ও ঝরনা খাতুনের পুত্র’।

সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত জিহাদ (১০) বাবা ও মায়ের কাছে ফুটবল খেলার জার্সি চাইলে তারা জানান কয়েকদিন পর পঞ্চম শ্রেণীর পরীক্ষা। পরীক্ষা পরেই জার্সি কিনে দিবে কিন্তু নিহত জিহাদ আজকে এই জার্সি কিনে দেওয়ার জন্য বায়না ধরে, পরে পরিবারে পক্ষ থেকে জার্সি কিনে না দিলে শোয়ার ঘরের আড়ার সঙ্গে লুঙ্গি জড়িয়ে আজ বুধবার আনুমানিক সকাল ১০ টার দিকে ফাঁসি নেয়।

পরিবারের মানুষ জিহাদ কে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখলে আর্তচিৎকার করতে থাকে এমন অবস্থায় আশেপাশের মানুষ জড়ো হয়ে যায়, পরবর্তীতে নিহত জিহাদ কে ঝুলন্ত অবস্থা থেকে মাটিতে নামানোর পর জীবিত মনে করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেছে বলে জানা যায়।

এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি ইউইডি মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

আরও পড়ুন:

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় ৮ম শ্রেনীর ছাত্রের মৃত্যু

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ২ সেনা সদস্য নিহত

▐ সর্বশেষ পাওয়া সংবাদ