সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় ৮ম শ্রেনীর ছাত্রের মৃত্যু

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মদ্রুতগতির মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে ৮ম শ্রেনীতে পড়ুয়া শাওন (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মে) সকাল ১০ টার দিকে সদর উপজেলার তেরঘরিয়া বিলের নিকট এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন সদর উপজেলার শোলমারী গ্রামের পাঠানপাড়ার আশরাাফ আলীর ছেলে ও শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রনীর ছাত্র। একই সাথে শাওনের পিছনে চড়ে থাকা সৌরব নামের অপর স্কুল ছাত্র গুরুতর আহত হয়।

বিষয়টি নিশ্চিত করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শোলামারী গ্রামের বাসিন্দা সেলিম রেজা।

পত্যক্ষদর্শীরা জানান, শোলমারী গ্রাম থেকে মেহেরপুরের দিকে মটরসাইকেল যোগে শাওন ও তার বন্ধু সৌরব যাচ্ছিল। তেরঘরিয়া বিলের নিকট পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা সেলোইঞ্জিন চালিত পাওয়ার টিলারে ধাক্কা মারলে ছিটকে পড়ে দুজন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জরুরী বিভাগের চিকিৎসক শাওনকে রাজশাহি রেফার্ড করে। পরে রাজশাহির যাওয়ার পথে পাবনায় তার মৃত্যু হয়। আহত সৌরব মেহেরপুর ২৫০ শয্যার হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছে।

আরও পড়ুন:

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ২ সেনা সদস্য নিহত

সর্বশেষ পাওয়া সংবাদ