শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

কুলাউড়ায় ১৭০ লিটার দেশীয় চোলাই মদসহ আটক ২

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় এক বিশেষ অভিযানে ১৭০ লিটার চোলাই মদসহ মতিলাল রবিদাস (৩৫) ও অরুন রায় (৫৫) নামে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে কুলাউড়া উপজেলাধীন কালিটি চা বাগানের ১২ নং লাইনের রামজনম রবিদাসের বাড়ির সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

পরে আটককৃত ব্যক্তির ঘরে তল্লাশি করে ২টি প্লাস্টিকের ড্রাম থেকে মোট ১৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫১ হাজার টাকা।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওসি মোঃ আব্দুছ ছালেক এর সত্যতা নিশ্চিত করে বলেন, দেশীয় তৈরি চোলাই মদ সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ বুধবার আসামিকে পুলিশি প্রহরায় মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ