সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে আবার আগুন, দোকান পুড়ে ছাই

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলীতে রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩২টি কাপড় ও কসমেটিকসের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জামতলী বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন।

মঙ্গলবার (১৬ মে) ভোর সাড়ে ৬টার দিকে উখিয়ার ক্যাম্প-১৫ জামতলী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পালংখালী ক্যাম্প-১৫ জামতলী বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন বলেন, ভোর ৬টার দিকে স্থানীয় শাহাবুদ্দিনের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সংবাদে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ সেনাবাহিনী, এপিবিএন ও রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আধাঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কাপড় ও কসমেটিকসের দোকানসহ ৩২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ফারুক আহমদ জানান, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এঘটনায় পেছনের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইমদাদুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি ছাড়াতে পারে বলে ব্যবসায়ীরা দাবি করছেন। উখিয়ার বালুখালী ক্যাম্প এলাকার আশপাশের কিছুদিন পরপর কোনো না কোনো ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আসছে। এসব ঘটনায় কখনও ৫০০, কখনও হাজার বসতি পু্ড়ে ছাই হয়েছে। নিহত হয়েছেন অনেক রোহিঙ্গা।

সর্বশেষ পাওয়া সংবাদ