শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১৭

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : শরীয়তপুর থেকে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে সাতক্ষীরার পাটকেলঘাটায় ধান বোঝাই ট্রাক উল্টে ২ জন কৃষি শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১৭ জন।

মঙ্গলবার (১৬ মে) ভোর সাড়ে ৫ টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনা নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়নের মন্টু গাজীর ছেলে সুমন হোসেন (৩৫) ও একই এলাকার ওমর আলীর ছেলে আবুল হোসেন (৩৮)

তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি তবে তাদের সকলের বাড়ি শ্যামনগর উপজেলার বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুর থেকে কৃষি কাজ (ধান কাটা) শেষে শ্যামনগরে নিজ বাড়িতে ফেরার পথে ভোর বেলা সাতক্ষীরা কুমিরা বাজার এলাকায় ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন শ্রমিক মারা গেছে এ সময় আরও ১৭ জন আহত হয় তাৎক্ষনিকভাবে খবর পেয় পাটকেলঘাটা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করে।

দূর্ঘটনায় আহত মামুন বলেন, আমরা সবাই শ্রমিক। সবাই ধান কাটার জন্য শরীয়তপুরে গিয়েছিলাম। কাজ শেষে বাড়ি ফেরার পথে আমাদের ট্রাক রাস্তা থেকে নিচে পড়ে যায় ২ জন মারা গেছে আমরা অনেকে আহত হয়েছি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, শরীয়তপুর থেকে ধান কেটে নিয়ে ফেরার পথে ২৪ জন যাত্রী ও ২৪৫ বস্তা ধানসহ সাতক্ষীরার কুমিরা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুমন হোসেন ও হাসপাতালে যাওয়ার পথে আবুল হোসেন মারা যান। হতাহতরা সবাই ধানের বস্তার ওপর কোমরে নেট দিয়ে বাধা অবস্থায় ঘুমিয়ে ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ