শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এরশাদ শেখ (২০) নামের এক এক তাঁত শ্রমিক আত্মহত্যা করেছেন।

রোববার (১৪ মে) রাত ১১ টার দিকে উপজেলার জামতৈল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এরশাদ শেখ জেলার বেলকুচি উপজেলার তামাই বুনিয়া পাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১ টার দিকে ঢাকা থেকে চিত্রা এক্সপ্রেস খুলনা যাওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এরশাদ শেখ নামের এই তাঁত শ্রমিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জিআরপি থানায় নিয়ে আসে।

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মতিন শেখ বলেন, খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এরশাদ শেখ নিহত হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তে শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ