শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে জলযান চলাচল শুরু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন উপকূল প্রচণ্ড উত্তাল থাকায় শুক্রবার (১১ মে) থেকে নৌপথে যাত্রীবাহী ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। মোখা বাংলাদেশ উপকূল অতিক্রম করার পর শুরু হয় জলযান চলাচল।

সোমবার (১৫ মে) সকাল সাড়ে দশটার দিকে ৩৪ কিলোমিটারের জলপথে টেকনাফ থেকে মালামাল নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। টেকনাফ থেকে এই নৌপথে স্পিডবোট চলাচলও শুরু হয়েছে।

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, গত শুক্রবার থেকে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে যাত্রীবাহী ট্রলার-স্পিডবোট চলাচল বন্ধ ছিল। সোমবার (১৫ মে) সকাল সাড়ে দশটার দিকে বিজিবি’র একটি ট্রলার মালামাল নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। টেকনাফ ঘাট থেকে স্পিডবোট চলাচল শুরু হয়েছে। আমাদের সবধরনের ট্রলার-স্পিডবোট সেন্টমার্টিন থেকে টেকনাফে নিয়ে রাখা হয়েছিল।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখা’র কারণে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে ট্রলার-স্পিডবোট চলাচল বন্ধ ছিল। সোমবার সকাল থেকে জলযান চলাচল শুরু হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ