শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

জীবননগরে মাদক চোরাকারবারীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে মোহাম্মদ আলী পান্না (৩৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১ টার দিকে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের একটি সেগুন বাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত মোহাম্মদ আলী পান্না একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি মাদক চোরাকারবারী ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, সকালে হরিহরনগর গ্রামের একটি সেগুন বাগানে এক পান্নার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

তিনি আরও জানান, রোববার রাতের কোন এক সময় তার মৃত্যু হতে পারে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তার নাক ও একটি কান শরীর থেকে বিচ্ছিন্ন রয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ