শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ঝিনাইদহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাখাওয়াত হোসেন (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলার চাপড়ী গ্রামের বয়ারগাড়ী বিলের মাঠ থেকে শাখাওয়াত হোসেন নামের ওই ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়। নিহত শাখাওয়াত হোসেন জেলার শৈলকুপা উপজেলার দিঘলগ্রামের লুৎফর রহমানের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা জানান, রাত ৩ টার দিকে শাখাওয়াত হোসেনসহ আরও ৩ জন একটি ইজিবাইকে শৈলকুপা উপজেলার দিঘলগ্রামে যাচ্ছিলো। পথে চাপড়ী গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। এক পর্যায়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইলসহ সকল মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শাখাওয়াতের সাথে থাকা অন্যরা পালিয়ে গেলেও ছিনতাইকারীদের সাথে শাখাওয়াতের বাক-বিতন্ডা হয়।

এক পর্যায়ে তারা শাখাওয়াতকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ