শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালুবোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আয়ান (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের রোয়াকুলি গ্রামে অদূরে এ দূর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা জনতা ট্রাকটি জব্দ করে এবং চালক ও সহকারী চালককে (হেলপার) গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

নিহত আয়ান আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের ওবাইদুর রহমান ওল্টুর ছেলে। সে রোয়াকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, আয়ান চুল কেটে বাইসাইকেলযোগে ফুফুর বাড়ি যাচ্ছিল। ফুফু বাড়িতে না থাকায় সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশ্য রওনা দেয়। এসময় পিছন থেকে বালুবোঝায় একটি ট্রাক ধাক্কা দিলে শিশু আয়ানের মাথা চাকার নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা ট্রাকের চালক ও সহকারি চালককে হালকা উত্তমমধ্যম দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঢাকা টাইমসকে বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী একজন নিহত হয়েছেন বলে জেনেছি। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে আটক করে থানায় নেয়া হয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ