শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১ হাজার ৫ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম ফাহিম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (১৩ মে) রাতে মৌলভীবাজার সদর উপজেলার রাঙ্গাউটি রিসোর্টের সামনে থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১.১০ ঘটিকার সময় এসআই অনুজ কুমার দাশের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মৌলভীবাজার সদর উপজেলার ০৬ নং একাটুনা ইউনিয়নের তালতলা এলাকার মৌলভীবাজার টু কুলাউড়া রোডের পাশে রাঙ্গাউটি রিসোর্টের সামনে থেকে সাইফুল ইসলাম ফাহিমকে আটক করা হয়। এসময় অন্য এক আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে আটককৃত ফাহিমের দেহ তল্লাশী করে তার পরনের জিন্স প্যান্টের পকেট থেকে ০৫ টি কালো রঙের জিপারযুক্ত বায়ুনিরোধক পলিথিনের প্যাকেট থেকে মোট ১০০৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩ লাখ ১ হাজার টাকা।

আটককৃত সাইফুল ইসলাম ফাহিম মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন ০৮ নং মনসুরনগর ইউনিয়নের বনমালী পঞ্চেশ্বর গ্রামের হান্নান মিয়ার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায় বলেন, ”মাদকের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদকের প্রসার রোধ, মাদক ব্যবসার সাথে জড়িতদের গ্রেফতারে জেলা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে।”

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃত সাইফুল ইসলাম ফাহিম এবং পলাতক আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ৯(খ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ