শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সেন্টমার্টিনে গাছ চাপায় নারীসহ দুই জনের মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সেন্টমার্টিনে গাছ চাপা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। অগণিত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখনো চলছে বলে জানান সেন্টমার্টিনের বাসিন্দারা।

শনিবার (১৪ মে) দুপুরে সেন্টমার্টিনে ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুলজ্জামান জানান, ঘূর্ণিঝড় মোখার তান্ডবে গাছ চাপায় দুইজেনর মৃত্যু হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় তাদের নাম পরিচয় জানা যায়নি।

চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আমার সেন্টমার্টিন ইউনিয়নে গাছ চাপা পড়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখনো চলছে ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ