শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মাধবদীতে মেঘনা নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার উদ্ধার করেছে নৌ পুলিশ।

রোববার সকাল ১১টার দিকে মাধবদী থানার উত্তর চর ভাসানিযা গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান মাধবদীর ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো: তরিকুল ইসলাম।

তিনি জানান, গতকাল শনিবার ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় ঘুরতে গিয়ে মেঘনা নদীতে গোসলে নেমে ইমন মিয়া (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়। নিখোঁজের পর দ্বিতীয় দিন রোববার সকাল থেকে তাকে উদ্ধারে ডুবুরির সহায়তায় উদ্ধার অভিযান চলছিল। এসময় নদী থেকে অজ্ঞাতনামা অর্ধগলিত উলঙ্গ একজন পুরষের মৃতদেহ পাওয়া যায়। তার হাতে প্লাস্টিকের ব্রেসলেস্ট/চুড়ি জাতীয় পরা ছিল। ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে অন্য কোথাও হত্যা শেষে তাকে নদীতে ফেলে দেয়া হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

পলাশে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা, আহত ১

▐ সর্বশেষ পাওয়া সংবাদ