শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

পলাশে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা, আহত ১

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর পলাশে চোর সন্দেহে রাজন মিয়া (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা মহল্লায় এই হত্যার ঘটনা ঘটে।

নিহত রাজন উপজেলার উত্তর চরপাড়া গ্রামের ফাইজউদ্দিন মিয়ার ছেলে। এ সময় গণপিটুনিতে আহত হয়েছে ইয়াছিন (১৬) নামে অপর এক কিশোর।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক মো: ইলিয়াছ এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আনুমানিক তিনটার দিকে ওই দুই কিশোরকে ঘোড়াশাল পাইকসা মহল্লার সোবাহান মিয়ার বাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘুরাঘুরির সময় বাড়ির লোকজন তাদের আটক করে। পরে চোরসন্দেহে স্থানীয়রা রাজন ও ইয়াছিনকে পিটিয়ে আহত করে। মারধরের এক পর্যায়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হলে তারা মরদেহটি বাড়ির পাশের একটি পরিত্যক্ত কারখানার ঝোঁপে ফেলে রাখেন।

খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়রাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহত কিশোর ইয়াছিনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক মো: ইলিয়াছ জানান, নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ব্যাপারে নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ