শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নেশাগ্রস্থ স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের আরাপপুরে স্ত্রীর মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে নেশাগ্রস্থ রিক্সাচালক স্বামী।

শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সীমা খাতুন (২৪) আরাপপুর দুঃখী মাহমুদ সড়কের বাসিন্দা। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার মাদকাসক্ত স্বামী জহরুল ইসলাম।

প্রতিবেশীরা জানায়, দুপুরে রিক্সা চালক জহুরুল ইসলাম বাড়িতে এসে স্ত্রীর সাথে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মাথায় ইট দিয়ে আঘাত করে। সেসময় সীমার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় জহরুল ইসলাম। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় সীমা খাতুনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মুসলিমা জান্নাত বলেন, দুপুরে সীমা খাতুনকে হাসপাতালে আনা হয়েছিলো। আমরা তাকে চিকিৎসা দিয়ে ভর্তি রেখেছিলাম। তার মাথায় গুরুতর আঘাত ছিলো। যে কারনে তার মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জহরুল ইসলামকে গ্রেফতার করতে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ঝিনাইদহ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ