শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

দৌড়ে ট্রেনে উঠতে পিছলে দ্বীখন্ডিত পা

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার সময় ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর তৃতীয় শ্রেণির বেসামরিক কর্মচারী (টিএস) সুমন কুমার দাসের বাম পা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আহত সুমনকে দ্রুত হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (১৩ই মে) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

বিমান বাহিনী শমশেরনগর ইউনিট সূত্রের বরাত দিয়ে জানা যায়, ডিউটি শেষ করে কুলাউড়ায় নিজ বাড়িতে যাওয়ার জন্য সুমন কুমার দাস চলন্ত পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে উঠার সময় নিচে পড়ে যান। এসময় তার বাম পায়ের হাঁটুর উপরের অংশ কেটে দ্বিখণ্ডিত হয় এবং ডান পায়ের গোড়ালি আঘাতপ্রাপ্ত হয়। ট্রেনটি ছেড়ে দেওয়ার পর তিনি দৌড়ে উঠতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিক উদ্ধার করে শমশেরনগর বিমান বাহিনী ইউনিটে সংবাদ পৌঁছালে বিমান বাহিনীর সদস্যরা নিয়ে যান এবং হেলিকপ্টারযোগে দ্রুত ঢাকা সিএমএইচ হাসপাতালে প্রেরণ করেন।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, এক পা দ্বিখণ্ডিত ও অন্য পায়ের গোড়ালিতে জখম হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ