শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

আশ্রিতের সংখ্যা ২ লাখ ছাড়লো

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার জেলায় ঘূর্নিঝড় মোখার কারনে খোলা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া মানুষের সংখ্যা ২ লাখ ছাড়লো।

জেলার ৬৩৬ টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ২৮ হাজার ২৫ জন মানুষ আশ্রয় নিয়েছে। তার মধ্যে সেন্টমার্টিনের ৩৭টি আশ্রয় কেন্দ্রে ৬ হাজার জন অবস্থান করছে। এ তথ্য রাত ৩ টা নাগাদ কক্সবাজার জেলা প্রশাসনের দূর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রন কক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে।

এদিকে সেন্টমার্টিনে অবস্থান করা মুবিন উদ্দিন নামের এক ব্যক্তির সাথে মোবাইলে আলাপ করে জানা যায়, সেখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাথে দমকা হাওয়া বইছে। অন্যদিকে সেন্টমার্টিন নিয়ে ফেইসবুকে নানান অসমর্থিত সূত্রের বরাত দিয়ে অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে বলে দাবী করেন মুবিন উদ্দিন।

কিছু আগ পর্যন্ত ঘূর্নিঝড় মোখা কক্সবাজার থেকে ৩৮০ কিলোমিটার দূরে অবস্থান করছিলো। ১০ নম্বর মহাবিপদ সংকেত এখনও বলবৎ আছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ