বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

গাজীপুরে পলিথিনে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শ্রীপুর পৌরসভার গরুহাটা এলাকায় ময়লার স্তুুপ থেকে এ নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৮ টার সময় পৌরসভার ময়লা ফেলতে যায় পরিছন্নতা কর্মী আজিজুল। ময়লার স্তুুপের পাশে কয়েকটি কুকুর প্লাস্টিকের উপর কামড়াতে দেখে সামনে এগিয়ে গেলে প্লাস্টিকে মোড়ানো নবজাতকের মৃতদেহ দেখতে পায়। বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন জানান, নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে বলা যাবে কে এই নবজাতকে ফেলে গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ