শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

তীব্র তাপদাহে বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: বৈশাখের শেষদিক এখনও রয়েছে অনাবৃষ্টি ও দাবদাহ। সর্বত্র টানা কাঠফাঁটা খরা। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে চারদিকে। ফসলি জমি শুকিয়ে গেছে। ফলে আউশ আবাদে ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

আজ শনিবার (১৩ই মে) সকাল ১০টার দিকে হায়দরগঞ্জ মসজিদ সংলগ্ন মাঠে এই নামাজ আদায় করেন আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

হায়দরগঞ্জ টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল শায়খ মাওলানা জাফর আহমদ এ বিশেষ নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন। বৃষ্টি চেয়ে ‘সালাতুল ইস্তিসকার’ এ নামাজে কয়েক শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট ও কৃষিজমি সহ জনজীবন বিপর্যস্ত। তীব্র কাঠফাঁটা খরায় ফলস উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ।

নামাজ শেষে টাট্রিউলি গ্রামের কৃষক জয়নাল মিয়া বলেন, টানা খরায় আমাদের ফসলাদি নষ্ট হচ্ছে। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে সাথে সাথে খানা খোরাকের ফসল ও নষ্ট হচ্ছে জমিতে। তাই মহান আল্লাহর নিকট আমরা বৃষ্টির জন্য দোয়া করেছি। এই সংকট নিরসনে আল্লাহর রহমত বর্ষিত হোক সবার জীবনে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ