শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ঘূর্ণিঝড় ‘মোখা’ আতংকে কক্সবাজার ছাড়ছেন পর্যটকেরা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’র ৮নং মহা বিপদ সংকেত জারি করায় কক্সবাজার ছাড়ছেন বেড়াতে আসা পর্যটকরা। বেড়াতে আসা ১হাজারেরও বেশি পর্যটক কক্সবাজার ছাড়তে শুরু করেছে।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কলাতলী পয়েন্টের গাড়ি কাউন্টারে গিয়ে কথা হয় কয়েকজন পর্যটকের সাথে। তারা বলেন, ঈদের ছুটিতে কক্সবাজার আসতে না পারায় ৫দিনের ছুটিতে কক্সবাজার বেড়াতে আসি। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে কক্সবাজার ছাড়তে হচ্ছে। পরিস্থিতি আরো খারাপ হতে পারে তাই বাড়ি ফিরে যাচ্ছি।

এসময় কথা হয় মুনিরুল আলম ও রেবেকা নুর নামের এক দম্পতির সাথে। তারা জানান, শুক্রবার সকালেই কক্সবাজার এসেছিলেন তিন দিনের ছুটি কাটাতে। কিন্তু ৮নং বিপদ সংকেত ঘোষণার পর ভয়ের কারণে রাতেই ঢাকায় ফিরে যাচ্ছি।

এদিকে ট্যুর গাইড এসোসিয়েশন অব কক্সবাজারের সাধারণ সম্পাদক কামরুল হাসান বাপ্পি জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে পর্যটকরা কক্সবাজার ছাড়ছেন। তিনি জানান, শনিবার থেকে পর্যটক শুণ্য হয়ে পড়বে কক্সবাজার।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ