শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপলো কক্সবাজার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধিঃ তীব্র গরমে মাঝরাতে চলছিলো লোডশেডিং। তবে গরমে নয় অনেকের ঘুম ভেঙ্গেছে হঠাৎ কাঁপুনিতে! কক্সবাজার ও আশেপাশের এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার অনুভূত হওয়া আকস্মিক ভূমিকম্প যার কারণ।

শুক্রবার (১২ মে) দিবাগত রাত ২ টা ৪৪ এর দিকে কক্সবাজারের টেকনাফ, উখিয়া সহ চট্টগ্রাম বিভাগের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকা হঠাৎ ভূ কম্পনে কেঁপে উঠে।

ভূমিকম্পের তথ্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ভলকানো ডিসকভারি’র ওয়েবসাইটে যার উৎপত্তি স্থল দেখানো হয়েছে মিয়ানমারের চিন প্রদেশ ।

যেখানে ভারতের ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির বরাত দিয়ে প্রকাশিত বিবরণীতে উল্লেখ করা হয়েছে, কক্সবাজার থেকে ১১৩ কিলোমিটার পূর্বে, ভারতের মিজোরাম প্রদেশের সাইহা থেকে ১১০ কিলোমিটার দক্ষিণে, চিন প্রদেশের হাখা শহরের ১২৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিলো ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

৬২ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া হালকা ভূমিকম্পটির ৪ বার কম্পন রেকর্ড করেছে সংস্থাটি। এদিকে ভূমিকম্পের প্রভাবে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ