রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন জাগরণী এনজিও’র কর্মীরা

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় সময় মত কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিও’র কর্মীদের হাতে হামলার শিকার হয়েছেন আক্তার হোসেন (৩২)  নামের এক গ্রাহক।

আহত আক্তার হোসেন বড়বিলা এলাকার মো. মহিজ উদ্দীন মোড়লের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১০মে) সন্ধ্যায় সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বড়বিলা এলাকায় হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার আক্তার হোসেন জানান, গতবছর ব্যবসায়িক কাজে  জন্য জাগরণী চক্র ফাউন্ডেশন নামে একটি এনজিও প্রতিষ্ঠান থেকে মাসিক কিস্তিতে দুই বছর মেয়াদী এক লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম। চলতি মাসে ঋণের কিন্তি দিতে বিলম্ব হওয়ার কারণে সন্ধ্যার দিকে মানিক নামে এক এনজিও কর্মীর সাথে ৬ জন তার বাড়িতে আসে। এ সময় তাকে বাড়িতে না পেয়ে তারা স্ত্রী পারভীন খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা আমার স্ত্রীকে চড় থাপ্পড় মারে। খবর পেয়ে আমি বাড়িতে ছুটে এসে বাধা দিতে গেলে এনজিও কর্মীর সাথে থাকা অন্যরা লাঠিসোটা ও লোহার সাবল দিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। এতে মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে , স্থানীয়দের মাধ্যমে চিকিৎসার জন্য তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল পাঠায়।

পুলিশের উপস্থিত দেখতে পেয়ে জগরাণী চক্র এনজিওর কর্মীরা দুটো মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে জাগরণী চক্র এনজিও’র সাতক্ষীরা জোনাল ম্যানেজার মো. আজাদ জানান, এ ঘটনায় আমাদের দুই কর্মী হাসপাতালে ভর্তি রয়েছে।

তবে তাৎক্ষনিক তার কথা সত্যতা নিশ্চিতের জন্য অভিযুক্ত এনজিও কর্মী মানিকের সাথে মোবাইল ফোন কথা হলে তিনি জানান, আমি পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে আছি।

পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ মুন্সি ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। দু’পক্ষ বর্তমানে থানায় আছে। তারা বিষয়টি মীমাংসা করে নিতে চাইছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ