শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ঘূর্ণিঝড় মোখা: দূর্যোগ পূর্ব ও পরবর্তী সময় কাজ করবে পায়রা বন্দরের নৌযান

মোঃ বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক জানান ঘূর্ণিঝড় মোখা সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় পায়রা বন্দর কতৃপক্ষ কাজ করবে। ইতিমধ্যে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে এ বিষয় অবহিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১১মে )সকালে পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরে সর্বশেষ অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বন্দর চেয়ারম্যান এসব কথা বলেন।

বন্দর চেয়ারম্যান বলেন ঘূর্ণিঝড় আঘাত হানার আগে দূর্গম এলাকা বিশেষ করে চরাঞ্চল থেকে সাধারণ মানুষ কে আশ্রয় কেন্দ্র কিংবা নিরাপদ পৌঁছে দিতে এবং নিরাপদ স্থানে সরিয়ে নিতে বন্দরের নৌযান গুলো সার্বক্ষনিক ভাবে প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া দূর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার তৎপরতা চালাতেও বন্দরের নৌযান, জনবল সহ প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে।

পায়রা বন্দরের সদস্য কমোডোর রাজিব ত্রিপুরা, সদস্য (হারবারো ও মেরিন) ক্যাপটেন জাহিদ হোসেন, পরিচালক (প্রশাসন) কাজি ফারুক, পায়রা বন্দরের সচিব সোহরাব হোসেন, উপপরিচালক (ট্রাফিক)আজিজুর রহমান সহ বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ