শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ঈদগাঁওতে ভয়াবহ আগুন, নেই ফায়ার সার্ভিস স্টেশন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাশঘাটা ফার্ণিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ মে) রাত ৩টার দিকে মার্কেটের আগুন লাগে। পরে ব্যবসায়ীরা রামু ফায়ার সার্ভিস কে কল দিয়ে অবগত করলে তাতক্ষণিক ফায়ার সার্ভিসের সদস্যারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, প্রতিদিন রাতে কিছু মানুষ উক্ত স্থানে মাদক(গাঁজা) সেবন করতে বসে, অনেকেই ধারণা করছেন প্রতিদিনের মতোই গাজা সেবনের সময় তাদের ব্যবহৃত আগুন থেকে মার্কেটে আগুনের সুত্রপাত ঘটে।

রামু ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুমেন বড়ুয়া বলেন, ”রাত ৩ টা ৪৫ মিনিটে খবর পাই, রাস্তায় জ্যাম না থাকায় আমরা কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়, ততক্ষণে দেখতো পাই ৭ টি দোকান আগুনে পুঁড়ছে, আমরা আসার পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি।“

তিনি আরও জানান, ”একটি বিষয় খুবই খারাপ লেগেছে যে আমরা আসার পর খালের পাড়ে অবৈধ স্থাপনের কারণে খাল থেকে পানি নিতে পারিনি, খাল থেকে পানি নিতে আমরা উপযুক্ত স্থান পাইনি।“

স্থানীয়রা জানান, আগুন দেখতে পেয়ে আমরা সবাই আগুন নিয়ন্ত্রণের কাজ করেছি এবং রামু থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগে আগুন ছড়িয়ে পড়ে, যদি ঈদগাঁওতে একটি ফায়ার সার্ভিস স্টেশন থাকতো তাহলে এতো দোকানে আগুন লাগতো না।

সচেতন মহল বলেন, এই ঈদগাঁওতে প্রতি বছরেই আগুন কোন না কোন স্থানে আগুন লাগে, ঈদগাঁওতে কোন ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় ছোট ঘটনা থেকে আগুন বড় পরিসরে ছড়িয়ে যায়। ঈদগাঁওতে ফায়ার সার্ভিসের স্টেশন হবে হবে বলে হচ্ছে না যার ফলে আগুনে মানুষের ক্ষয়ক্ষতি বৃদ্ধি পায়, অতিবিলম্বে ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপনের দাবি জানান সচেতন মহল।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ