রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

মে‌হেরপুরে বাস চাপায় পশু চিকিৎসকের মৃত্যু

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় শামীম রেজা (৩৫) নামের এক পশু চিকিৎসকের মৃত্যু । বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শামীম রেজা মেহেরপুর সদর উপজেলার বাড়াদী ইউনিয়নের সিংহাটি গ্রামের শাজাহান আলীর ছেলে।

জানা গেছে নিহত শামীম রেজা ঘটনার সময় মোটরসাইকেল (মেহেরপুর ল-১১-৫১৫) যোগে বাড়ি থেকে মেহেরপুর প্রাণিসম্পদ অধিদপ্তর অফিসে আসার সময় চাঁদপুর সড়ক থেকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের উঠছিলেন। এ সময় মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রয়েল পরিবহনের (ঢাকা মেট্রো ব -৫৭০৬) একটি গাড়ি শামীম রেজার মোটরসাইলকে সজরে ধাক্কা মারে। শামীম রেজা রাস্তার পাশে ছিটকে পড়েন। এ সময় স্থানীয়রা শামীম রেজাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয় জনতা রয়েল পরিবহনের গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। মেহেরপুর সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শামীম রেজা মোটরসাইকেল নিয়ে প্রধান সড়কে ওঠার পরপরই দ্রুতগামী রয়েল পরিবহনের গাড়িটি তাকে ধাক্কা দেয়। নিহত শামীমের মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস এবং মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ