শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় ট্রাক-এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ: মা ও নবজাতকসহ নিহত ৩

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুরে তেলবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতক মেয়েসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।

বুধবার (১০ মে) বিকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মির্জাপুর শ্মশান নামক স্থানে তেলবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে

এ ঘটনায় নিহতরা হলেন- আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল গাইনের মেয়ে তানজিলা খাতুন (৪০), তার সদ্য ভুমিষ্টজাত মেয়ে। ও বড় জামাই সদর উপজেলার নারায়নপুর গ্রামের বেলাল হোসেন ডালিম (২৮)

নিহতের স্বামী আলাউল গাইন জানান, নিজ বাড়িতে মঙ্গলবার মেয়ে সন্তান প্রসব করে তবে মেয়ে ব্যাপক অসুস্থ্য হয়ে পড়ায় এ্যাম্বুলেন্সযোগে চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছিল মা ও মেয়েকে নিয়ে পথিমধ্যে মির্জাপুরে দুর্ঘটনার কবলে পড়ে আমার স্ত্রী তালজিলা, সদ্য ভূমিষ্ট কন্যা, বড় মেয়ের জামাই বেলাল হোসেন মারা যান।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান,বিকেল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরাগামী মেঘনা কোম্পানির একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের ওসি শওকত হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে মা ও নবজাতকের মৃত্যু হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে জামাই ডালিমের মৃত্যু হয়। এছাড়া এ্যাম্বুলেন্সের চালকসহ কমপক্ষে ৪জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ২ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ