শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শার্শায় চলতি মৌসুমের ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমের ইরি বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে শার্শা উপজেলা ক্রয় ও মনিটরিং কমিটির আয়োজনে কৃষকদের নিকট থেকে ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।

এ সময় সেখানে ধান ও চাল সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মামুন হোসেন খান, রাইচ মিল ব্যবসায়ী নাসিমুল হক, সোহেল রেজা, আশরাফুল আলম ও মারুফ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, এবারে শার্শা উপজেলায় ৩০ টাকা কেজি দরে এক হাজার ৯৭৫ মেট্রিক টন বোরো ধান, ৪৪ টাকা কেজি দরে ১০ হাজার ৪৮১ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ