রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আরসা কমান্ডার আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) কমান্ডার হাফেজ জুবায়েরকে (৩২) অস্ত্রসহ আটক করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন) সদস্যরা।

আজ বুধবার ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ ব্লক এ/১৪ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি চারটি ওয়ান শুটার গান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা, দুটি ওয়াকিটকি সেট ও চার্জার জব্দ করা হয়।

বুধবার দুপুরে ৮ এপিবিএন কার্যালয়ে এক সংবাদ সংম্মেলনে ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার মোঃ আমির জাফর এসব তথ্য জানান।

আমির জাফর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে হাফেজ জুবায়েরকে আটক করা হয়। এসময় তার দেখানো তথ্যমতে ঘরে থাকা টিনের ট্রাংক থেকে দেশীয় তৈরি ৪ টি ওয়ান শুটার গান, ৩২ রাউন্ড গুলি, ০১ রাউন্ড গুলির খোসা, দুটি ওয়াকিটকি সেট ও চার্জার জব্দ করা হয়।

তিনি আরও বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়ের স্বীকার করেন, তিনি দীর্ঘ ছয় মাস মিয়ানমারের গহিন অরণ্যে আরসার তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ করেন। অতি সম্প্রতি তিনি রোহিঙ্গা ক্যাম্পে তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন। সে রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত খুন, অপহরণ, মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধের সাথে জড়িত এবং এ পর্যন্ত সে ৪ টি হত্যা মামলার এজাহারনামীয় আসামী। তার বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান।

রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে ৮ এপিবিএন নিরবচ্ছিন্নভাবে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ পাওয়া সংবাদ