রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

রূপগঞ্জে বিস্ফোরণ: একে একে মারা গেলেন দগ্ধ ৭ জনই

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন মো. ইব্রাহিম (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৭ জনই মারা গেলেন।

বুধবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রূপগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় ৭ জনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। আজ সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম হাওলাদার নামে আরও এক যুবক মারা গেছেন। তার শরীরে ২৮ শতাংশ দগ্ধ ছিল।

তিনি আরও জানান, এর আগে যারা মারা য়াওয়া জুয়েলের শরীরের ৯৭ শতাংশ, ইলিয়াসের ৯৮ শতাংশ, নিয়নের ৯৫ শতাংশ, হোসেনের ৯০ শতাংশ, গোলাম রাব্বানীর ৯৫ শতাংশ দগ্ধ ছিল।

ইব্রাহিমের ভায়রা মো. আল মামুন জানান, তার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার গজালিয়া গ্রামে। বাবা মৃত মোকলেসুর রহমান হাওলাদার। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে রূপগঞ্জের গাউছিয়া চুঙ্গিপাড়ায় থাকতেন তিনি। ওই কারখানায় কাজ করতেন।

এর আগে, বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার ভুলতা গোলাকান্দাইল এলাকার আরআইসিএল রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে এ বিস্ফোরণ ঘটে। এতে সাতজন দগ্ধ হন।

ঘটনার দিন কারখানাটির সুপারভাইজার হারুন অর রশিদ জানান, তারা কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫-১৬ জন শ্রমিক ছিলেন। হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হন। উদ্ধার করে সঙ্গে সঙ্গে দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ