শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নরসিংদীতে আগুনে পুড়ে শিশু নিহত, চার ঘর ভস্মীভূত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে হামিম মিয়া (২) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় চারটি ঘরসহ আসবাবপত্র ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু হামিম ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। ঘরে আগুন লাগার সময় শিশুটি ঘুমিয়ে ছিল। শ্রীনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাপ্পি কবিরাজ এই তথ্য নিশ্চিত করেছেন।


স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত। ধান কাটার মৌসুম হওয়ায় বাড়ীর সবাই কাজে ব্যস্ত ছিলেন। বাড়ীতে আগুন দেখে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এসময় আসবাবপত্রের নীচ হতে শিশুর দগ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘরে আগুন লাগার সময় শিশুটি ঘুমিয়ে ছিল। আগুনের ঘটনায় ওই বাড়ির চারটি টিনের ঘর পুড়ে গেছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে পারায় ফায়ার সার্ভিসের প্রয়োজন হয়নি।


রায়পুরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. সজল হোসেন বলেন, ৯৯৯ থেকে কল দিয়ে বিকাল সাড়ে ৩ টার দিকে জানানো হয় ভেলুয়ারচর এলাকায় আগুন লেগেছে। আমরা ঘটনাস্থলে যাবার প্রস্তুতি নেয়ার পর জানতে পারি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ