শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

জেলা প্রশাসনের সম্ভাব্য ঘূর্নীঝড় মোকাবেলায় প্রস্তুতি সভা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধিঃ সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় কক্সবাজারে অনুষ্ঠিত হলো জেলা দুর্যোগ ব্যবস্থাপণা কমিটির পূর্ব প্রস্তুতি মূলক সভা।মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের শহীদ এটি এম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সভায় সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারি কর্মকরতাদের স্ব স্ব দপ্তরে উপস্থিত থাকার পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখা, স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম গঠনের সিদ্ধান্ত হয়েছে।
এছাড়াও ১২ মের মধ্যে মাঠ থেকে পাকা ধান ও লবন যাতে চাষীরা ঘরো তোলে সে বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিসিক কে ব্যবস্থা নিতে বলা হয়।
এসময় সরকরী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ,জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ