শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, আটক ১

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাতাল হয়ে মাতলামির প্রতিবাদ করায় আপন চাচা চন্দ্র গোয়ালা (৫০) এর ছুরিকাঘাতে খুন হয়েছেন ভাতিজা সুনীল গোয়ালা (৩১) নামের এক চা-শ্রমিক।

গতকাল মঙ্গলবার (৯ মে) সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা-বাগানের নতুন বস্তি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত চা শ্রমিক সুনীল গোয়ালা চা-বাগানের বাসিন্দা কমল গোয়ালার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সন্ধ্যায় গাজীপুর চা-বাগানের বাসিন্দা পরেশ গোয়ালার ছেলে চন্দ্র গোয়ালা মদ পানে মাতলামি করে বাগানের লোকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তখন চন্দ্র গোয়ালার ভাতিজা সুনীল গোয়ালা বিষয়টির প্রতিবাদ করলে চাচা চন্দ্র গোয়ালা তাঁর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ভাতিজার প্রতি ক্ষিপ্ত ও রাগান্বিত হয়ে চন্দ্র গোয়ালা সুনীলকে তাঁর বাড়ির উঠানে ছুরিকাঘাত করলে মারাত্মক আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুনীলের ২মেয়ে ও ১ছেলে সন্তান রয়েছে।

কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযান চালিয়ে হত্যাকারী চন্দ্র গোয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। আর নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ