শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে খাদ্যমন্ত্রীর কাছে ১ হাজার পোস্ট কার্ড পাঠালো উপকূলের মানুষ

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা: সকল প্রাণীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের কাছে এক হাজার পোস্ট কার্ড পাঠিয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের মানুষ।এ উপলক্ষে মঙ্গলবার (৯ মে) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সম্মিলিতভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান বারসিক, শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও সিডিও ইয়ুথ টিম।

সংবাদ সম্মেলনে সকল প্রাণীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের কাছে এক হাজার পোস্ট কার্ড পাঠানোর কর্মসূচি তুলে ধরেন উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম।সংবাদ সম্মেলনে সকল প্রাণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’ এর কার্যকরী প্রয়োগ এবং উপজেলা ও জেলা শহরসহ সর্বস্তরের বাজারে খাদ্যে ভেজাল রোধে প্রশাসনিক ও আইনী তৎপরতা জোরদার করা এবং সাধারণ জনগোষ্ঠীকে এবিষয়ে সচেতন করতে জোর প্রচারণার সুপারিশ করা হয়।

এসময় দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির ও শ্যামনগর সদর ইউনিয়ন এর ইউপি সদস্য দেলোয়ারা বেগম।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ